২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ডাচদের জন্য বড় ধাক্কা

উয়েফা নেশন্স লিগে পরের দুই ম্যাচে ফরোয়ার্ড কোডি হাকপোকে পাবে না নেদারল্যান্ডস।

ডাচদের জন্য বড় ধাক্কা

চোট পেয়ে কাতরাতে থাকেন কোডি হাকপো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:59 PM

Updated : 28 Sep 2026, 09:59 PM

বড় এক ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস দল। চোটের কারণে উয়েফা নেশন্স লিগে গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড কোডি হাকপো।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) সোমবার জানিয়েছে এই খবর।

বেলগ্রেডে রোববার সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান হাকপো। প্রতিপক্ষের খেলোয়াড়ের কড়া চ্যালেঞ্জে ম্যাচের ১৭ মিনিটেই মাঠ ছাড়েন তিনি।

কেএনভিবি জানিয়েছে, জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে ২৫ গোল করা এই খেলোয়াড় এখন ক্লাব লিভারপুলে ফিরে যাবেন এবং তার বদলি হিসেবে কাউকে দলে ডাকবেন না কোচ শাভি এর্নান্দেস।

গত সপ্তাহে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ১-১ ড্র ম্যাচে শেষ মুহূর্তে সমতা ফেরানো গোলটি করেন হাকপো। বিশ্বকাপের পর এটি ছিল নেদারল্যান্ডসের প্রথম ও শাভির অভিষেক ম্যাচ।

ডাচরা আগামী বৃহস্পতিবার গ্রিসের মাঠে খেলবে। এরপর রোববার ঘরের মাঠে ফের সার্বিয়ার মুখোমুখি হবে তারা।