১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরা উদীয়মান কুবার্সি

১৯ বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার-ব্যাক উত্তর আমেরিকা বিশ্বকাপের উদীয়মান সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।

সেরা উদীয়মান কুবার্সি
সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার হাতে পাউ কুবার্সি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 05:29 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

প্রথম বিশ্বকাপ খেলতে এসে মুঠোভরে পেলেন পাউ কুবার্সি। বিশ্বকাপ জয়ের সাথে সাথে এবারের আসরের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার-ব্যাক।

নিউ ইয়র্কে রোববারের ফাইনালে ফেররান তরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় লুইস দে লা ফুয়েন্তের দল। ২০১০ সালের পর, আবার বিশ্ব জয়ের স্বাদ পেল স্পেন।

২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক কুবার্সির। অল্প সময়েই ছয় ফুট লম্বা এই ডিফেন্ডার হয়ে ওঠেন রক্ষণে আস্থার নাম। ঠাঁই পান বিশ্বকাপ দলে।

মাত্র ১ গোল হজম করে, স্পেনের বিশ্বকাপ শেষ করার পেছনে কুবার্সি রাখেন দারুণ ভূমিকা। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এ আসরে তিনি পাস দিয়েছেন ৬৯২টি, এর মধ্যে ৬৭০টিই সফল। সঠিক পাসের হার ৯৭ শতাংশ!

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল রদ্রির

আবার গোল্ডেন বুট জিতে এমবাপের অনন্য কীর্তি

সিমনই সেরা গোলরক্ষক

ফাইনালে মাঠে নেমে মেসির ৩ কীর্তি