Published : 19 Nov 2022, 12:08 PM
ভুল করে চির প্রতিদ্বন্দ্বীদের গ্যালারিতে ঢুকে পড়ার অভিজ্ঞতা কখনও কখনও হয় মাঠে। সে সময় চুপ করে বসে থাকা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না। প্রায় একই রকম অভিজ্ঞতা হলো সের্হিও আগুয়েরোর। না, তিনি কোনো গ্যালারিতে ঢুকে পড়েননি। কাতারগামী যে ওড়ানে ছিলেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার, তা পূর্ণ ছিল ব্রাজিল সমর্থকে!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও নিজেই পোস্ট করেছেন আগুয়েরো।
যেখানে দেখা গেছে নানারকম বাদ্য যন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে ভ্রমণ করছেন ব্রাজিল ভক্তরা। আগুয়েরোর ভাষায়, “পুরো যাত্রাপথেই এমন ছিলেন তারা।”
টুইটারে কয়েক ঘণ্টার মধ্যেই এই ভিডিও দেখা হয় কয়েক লক্ষবার।
আগামী মঙ্গলবার সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। একদিন পর সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।