০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রোনালদোর বিবৃতি পড়ে ‘প্রতিক্রিয়া নেই’ পর্তুগাল কোচের

জর্জে জেসুস বলেছেন, তিনি কেবল জাতীয় দল নিয়ে ভাবছেন।

রোনালদোর বিবৃতি পড়ে ‘প্রতিক্রিয়া নেই’ পর্তুগাল কোচের

পর্তুগাল কোচ জর্জে জেসুস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 05:58 PM

Updated : 07 Oct 2026, 05:58 PM

জর্জে জেসুস নিশ্চিত করেছেন, অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ বিবৃতি তিনি পড়েছেন। তবে এই ব‍্যাপারে কোনো মন্তব‍্য করেননি পর্তুগাল কোচ।

কয়েক দিন চুপ থাকার পর মঙ্গলবার প্রায় দুই হাজার শব্দের এক বিবৃতিতে জাতীয় দলের ক‍্যাম্প ছেড়ে যাওয়াকে যৌক্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন রোনালদো।

সেদিন এই প্রসঙ্গে জেসুস বলেন, রোনালদোর বিবৃতি পড়েননি তিনি। পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের খেলা দেখছিলেন। বুধবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় ফের সাংবাদিকদের মুখোমুখি হন জেসুস।

“আমি ওই বিবৃতি পড়েছি। আর এখন, প্রতিদিন যা করি, কাজের জন‍্য ফেডারেশনে যাচ্ছি। সেখানে দল এবং জাতীয় দল নিয়ে ভাবব।”

বিবৃতিতে ক‍্যাম্প ছেড়ে যাওয়ার জন‍্য ক্ষমা চান রোনালদো। একই সঙ্গে জেসুসের বিপক্ষে দুবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তিনি।

এসব অভিযোগ নিয়ে কোচ কিংবা ফেডারেশনের মন্তব‍্য এখনও জানা যায়নি।