২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রতারণামূলক চুক্তি ও বিভ্রান্তিকর আর্থিক তথ্য দেওয়ায় দোষী ম্যানচেস্টার সিটি

আইন ভাঙার সব অভিযোগ প্রমাণিত হলেও, সম্ভাব্য শাস্তির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 10:50 PM

Updated : 29 Sep 2026, 11:03 PM

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভাঙার চারটি প্রধান ক্যাটাগরির অভিযোগের সবগুলোর প্রমাণ পাওয়ার কথা এবার আনুষ্ঠানিকভাবে জানাল টুর্নামেন্টটির কর্তৃপক্ষ।

ক্লাবটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের বিশদ তদন্তে ২০২৩ সালে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়। তদন্ত ও শুনানি শেষে মঙ্গলবার তাদের পক্ষ থেকে অভিযোগের সতত্য পাওয়ার কথা জানিয়ে বলা হয়, ওই নির্দিষ্ট সময়কালে বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ‘প্রতারণামুলক চুক্তি’ করে সিটি, একই সঙ্গে কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়াতে ও খরচ কমিয়ে দেখাতে ওইসব চুক্তির আশ্রয় নেওয়া হয়।

২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে সিটির বিরুদ্ধে। এ বিষয়ে স্বাধীন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে সাহায্য না করা সম্পর্কিত বিষয়েও ওঠা অভিযোগের অধিকাংশ সত্য প্রমাণিত হয়েছে।

(বিস্তারিত আসছে)