১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে সোনার হাসি বাংলাদেশের

প্রথম দিনে বাংলাদেশ মোট তিনটি পদক পেয়েছে।

সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে সোনার হাসি বাংলাদেশের
সিঙ্গাপুর ওপেনের প্রথম দিনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশের জিমন্যাস্টরা। ছবি: বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 01:33 AM

Updated : 26 Aug 2026, 12:49 PM

সিঙ্গাপুর ওপেন মেন’স আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত বিভাগে আলো ছড়িয়েছে বাংলাদেশ। জুনিয়র ক্যাটাগরিতে হয়েছে সেরা।

প্রতিযোগিতার প্রথম দিনে শুক্রবার জুনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো।

এদিন আরও দুটি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। প্রেন্থন ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।

মেন’স সিনিয়র দলগত বিভাগে রুপা পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ ও জ্যাক আশিকুল ইসলাম।

জ্যাক আশিকুলের শেকড় বাংলাদেশে। তার পিতা আশিকুল ইসলাম বাংলাদেশি। এই তরুণের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও তিনি এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।