২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জার্মানির বিপক্ষে কেউ গ্রিসের জন্য বাজি ধরবে না’

ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে জার্মানিকে পরিষ্কার ফেবারিট মেনে নিয়েই লড়াই করতে চান হাঙ্গেরি কোচ মার্কো রসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 05:52 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

সুইজারল্যান্ডের কাছে হেরে শুরু ইউরো যাত্রা। পরের ম্যাচে এবার জার্মানির সামনে হাঙ্গেরি। বাস্তবতা মেনে নিয়ে নিজেদের সুযোগ তেমন দেখেন না দলের কোচ মার্কো রসি। তবে লড়াইয়ের আশা ছাড়ছেন না তিনি। 

কোলনে শুক্রবার 'এ' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে হারে গাঙ্গেরি। একই দিন স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় জার্মানি। আগামী বুধবার স্বাগতিকদের মুখোমুখি হবে হাঙ্গেরি। 

ম্যাচের আগে রসি মেনে নিয়েছেন, জার্মানির বিপক্ষে তার দলের কোনো সুযোগই নেই। 

"আপনি যদি জার্মানি ম্যাচের কথা বলেন, আমার মতে মানুষ আমাদের পক্ষে এক হাঙ্গেরিয়ান ফরিন্তও বাজি ধরবে না, এক ইউরোও না।"

"If you look at the Germany game then I think people will not bet one Hungarian forint, not a euro, on us," the Italian said in the wake of the 3-1 defeat by the Swiss in Cologne.

রসির মতে, সুইসদের বিপক্ষে তার দলের মাত্র ৩-৪ জন ফুটবলার প্রত্যাশামতো খেলতে সক্ষম হয়েছিল। যে কারণে ফল পক্ষে আসেনি। তবে দ্বিতীয়ার্ধে খেলার উন্নতি ঘটান হাঙ্গেরির ফুটবলাররা।

সেই ধারাবাহিকতা ধরে রেখে জার্মানির বিপক্ষে লড়তে চান রসি। এজন্য তিনি প্রেরণা নিচ্ছেন ইউরোর গত আসর থেকে।

"আপাতত এটি অসম্ভব মনে হচ্ছে। তবে গত ইউরোতে আমরা দেখিয়েছি। (প্রথম ম্যাচে) পর্তুগালের কাছে হারের পর ফ্রান্সের বিপক্ষে ড্র এবং এরপর শেষ ষোলোতে যাওয়ার দৌড়ে জার্মানির বিপক্ষে মাত্র ৬ মিনিটের জন্য পারিনি।"

"তবে জার্মানি এখন ভিন্ন দল। স্কটল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে জেতার কারণেই নয় শুধু, আমি এর আগেও সাক্ষাৎকারে বলেছি, আমার মতে এবার শিরোপার বড় দাবিদারদের একটি জার্মানি।"