২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর ওপেনে দ্বিতীয় দিনেও সোনা জয় বাংলাদেশের

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি সোনাসহ মোট চারটি পদক জিতেছে বাংলাদেশের জিমন্যাস্টরা।

সিঙ্গাপুর ওপেনে দ্বিতীয় দিনেও সোনা জয় বাংলাদেশের
সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সোনা জিতেছেন মেন্টন টনি ম্রো। ছবি: বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সাফল্যের ধারায় আছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি সোনা, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পেয়েছেন মেন্টন টনি ম্রো, প্রেনথই ম্রো ও জ্যাক আশিকুলরা।

শনিবার জুনিয়র ক্যাটাগরিতে পোমেল হর্সে মেন্টন টনি ম্রো ১২ দশমিক ৬০০ স্কোর গড়ে সোনা জিতেছেন। এই ইভেন্টেই ১০ দশমিক ৯৩৩ স্কোর নিয়ে পেয়েছেন রুপা প্রেনথই ম্রো। আর রিংয়ে ১০ দশমিক ৫০০ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।

সিনিয়র ক্যাটাগরিতে ফ্লোরে ১২ দশমিক ৬৩৩ স্কোর গড়ে রুপা জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলাম।

প্রথম দিনে একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এ পর্যন্ত ম্রো-আশিকুলদের মোট জেতা পদকের সংখ্যা দাঁড়াল সাতটি।