২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েই বড় স্বপ্ন দেখালেন শোমিত

হংকং চায়নার বিপক্ষে ম্যাচে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী কানাডার লিগে খেলা এই মিডফিল্ডার।

কানাডা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েই বড় স্বপ্ন দেখালেন শোমিত
মিডফিল্ডার শোমিত সোম। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 12:30 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নির্ধারিত সময়েই কানাডা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার টিম হোটেলে উঠে জানিয়েছেন হংকং চায়না ম্যাচে ভালো কিছু পাওয়ার আশাবাদ।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন কানাডিয়ান লিগে খেলা মিডফিল্ডার শোমিত।

হংকং ম্যাচে ভালো ফলের আশাবাদ জানিয়েছেন শোমিত। বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ।

“আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে, তারা কঠিন দল। তাই দেখি কী রকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।”

“প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে।  (চোট নিয়ে) এখন ঠিক আছি।”