১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতের নতুন কোচ দালিচ

ক্রোয়েশিয়ার প্রধান কোচ হিসেবে নয় বছরের অধ্যায় শেষে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি।

আরব আমিরাতের নতুন কোচ দালিচ
জ্লাতকো দালিচ। ছবি রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 12:40 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন জ্লাতকো দালিচ। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

গত জুলাইয়ে ক্রোয়েশিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দালিচ। বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হারের পর এই সিদ্ধান্ত নেন তিনি। বুধবার তাকে কোচ করার খবর জানায় আরব আমিরাতের ফুটবল অ্যাসসিয়েশন।

কোচ হিসেবে নয় বছরের মেয়াদে ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলেন দালিচ। ২০২২ বিশ্বকাপে সেমি-ফাইনালে এবং ২০২৩ উয়েফা নেশন্স লিগের ফাইনালে দলকে নিয়ে যান তিনি।

এর আগে ২০১৫ সালে আরব আমিরাতের ক্লাব আল আইনকে ঘরোয়া লিগের শিরোপা জেতান দালিচ। এবার দেশটির জাতীয় দলের দায়িত্বে নিলেন তিনি। সেখানে রোমানিয়ান কোচ ক্রোয়েশিয়ার কসমিন ওলারোইয়ুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ এএফসি এশিয়ান কাপে খেলবে আরব আমিরাত। ‘ই’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ইয়েমেনকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তারা।