জুরিখ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র্যাঙ্কিংয়ে সেরা নির্বাচিত হয়েছে পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এর আগে প্রথম স্থানে থাকলেও ইউরো চ্যাম্পিয়ন স্পেন নেমে গেছে দ্বিতীয় স্থানে।
এই র্যাঙ্কিং প্রকাশ করা হয় বুধবার।
র্যাঙ্কিংয়ে পর্তুগাল রয়েছে তৃতীয় স্থানে, নেদারল্যান্ডস চার নম্বরে, বর্তমান চ্যাম্পিয়ন ইতালি পঞ্চমে, জার্মানি ছয় নম্বরে, দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা সপ্তমে, ইংল্যান্ড অষ্টমে, ফ্রান্স নবমে ও দশ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার টিকেট না পাওয়া ক্রোয়েশিয়া।
২০২টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৭ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/সিজি/টিআর/১৮৪৩ ঘ.
bdnews24