২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ ও মাশরাফির জরিমানা

সোহরাওয়ার্দী শুভর বলে সুইপ খেলতে গিয়েছিলেন খালেদ মাহমুদ। ব্যাটে -- বলে না হয়ে বল আঘাত হানে তার পায়ে। সঙ্গে সঙ্গেই আবাহনীর খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার জিয়াউল ইসলাম মাসুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আম্পায়ারের সিদ্ধান্তের পরও মাহমুদ উইকেটে দাঁড়িয়ে ছিলেন কিছূক্ষন। এবং ড্রেসিং রুমের পথে রওনা হওয়ার সময় মাসুদের উদ্দেশ্যে কিছু বলেছেন বলেও মনে হয়েছে দূর থেকে। ম্যাচ রেফারির দৃষ্টি এড়ায়নি সেটা। এভাবে আচরণবিধি লঙ্ঘন করায় ডিওএইচএসের এই অলরাউন্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন রফিকুল আলম।

একই অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে আবাহনীর পেসার মাশরাফি বিন মর্তুজাকেও। সোমবার ফতুল্লায় ডিওএইচএসের শ্রীলংকান ব্যাটসম্যান হাশান্তা ফার্নান্ডোর বিরুদ্ধে তার এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার মঞ্জুর রহমান সাড়া না দেওয়ার পর তার অসন্তোষ প্রকাশের ভঙ্গি দৃষ্টিকটু বলেই মনে হয়েছে ম্যাচ রেফারির।