২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো ভূমিকায় টেন্ডুলকার - সৌরভ

ভারত -- ওয়েস্টইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে অনেকটা নতুন পরিকল্পনা নিয়ে নামছে ভারত। অবশ্য পরিকল্পনাটাকে নতুন না বলে পুরোনো ভাবনার নতুন আদল বলাই ভালো। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের সিরিজে টেন্ডুলকারকে মিডল অর্ডারে আর সৌরভ গাঙুলীকে ওপেনিংয়ে খেলানো হবে আবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

টেন্ডুলকারকে নিয়ে হঠাৎ কেন এমন ভাবনা? প্রশ্নটা ওঠেই, কেননা, ‘লিটল জিনিয়াস’ হিসেবে শুরু করে এ পর্যন্ত ৩৭৪ টি ওয়ানডে খেলে নিজের প্রতিভার চূড়ান্ত সাক্ষর রেখেছেনই তো ওপেনিংয়ের অসামান্য সাফল্য দিয়ে। ৩৭৪ ম্যাচের মধ্যে ২৬৫ টিই খেলেছেন ওপেনার হিসেবে। ওয়ানডেতে রেকর্ড ১৪,৫৩৭ রানের  ১১,৭৩১ --ই করেছেন ওপেনার শচীন রমেশ টেন্ডুলকার। তারপরও কেন তাকে মিডলঅর্ডারে....? সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় জবাবটা দিয়েছেন এভাবে,“ (টেন্ডুলকারকে মিডল অর্ডারে খেলানো হচ্ছে) কারণ, আগামী কয়েকদিনে যুবরাজ (সিং) পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেই এতটা  নিশ্চিত আমরা হতে পারছিনা।”  ভারত অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজের উইকেটে মিডল অর্ডারে ব্যাট করার গুরুদায়িত্ব টেন্ডুলকারের ওপর রাখতে চান বলেই এই সিদ্ধান্ত।

ওদিকে ওপেনিংয়ে টেন্ডুলকারের অনেকদিনের পার্টনার সৌরভ গাঙুলিকে রোববার সিরিজের প্রথম ম্যাচে আবার ফেরানো হচেছ ওপেনিংয়ে। ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরে বাঁ - হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীরের সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যাবে তাকে।