২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী পন্টিং

অ্যাসেজ সিরিজের ব্যর্থতা কাটিয়ে ওঠে আগামী মাসে বিশ্ব একাদশের বিরুদ্ধে ভাল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 12:49 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৃহস্পতিবার চ্যানেল নাইনের সাথে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, অস্ট্রেলিয়া দলের শুধুমাত্র প্রয়োজন ধারাবাহিক জয়ের অভ্যাসটা ফিরে পাওয়া।

ইংল্যান্ডের কাছে ১৬ বছর পর অ্যাসেজ পরাজয়ের জন্য পন্টিংকে অধিনায়কত্ব নিয়ে প্রচন্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তাই আগামী মাসে আইসিসি সুপার সিরিজে বিশ্ব একাদশের সাথে তিনটি একদিনের ম্যাচ এবং ছয় দিনের একটি টেস্টে জয় লাভ করে অস্ট্রেলিয়ার গৌরবগাঁথা পুনুজ্জীবিত করার চ্যালেঞ্জ অপেক্ষা করছে পন্টিং-এর সামনে।

পন্টিং বলেন, ‘সুপার সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া দল কঠোর সর্তকতা ও প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া দল বিশ্বের সেরা ক্রিকেট দল হিসেবে মর্যাদা পাওয়ার মূল কারণ হচ্ছে, আমাদের মধ্যে প্রচন্ড বোঝাপড়া আছে এবং আমরা প্রত্যেকে আমাদের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করি।’