২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মারাত্মক সড়ক দুর্ঘটনায় এতো

নিজ দেশ ক্যামেরুনে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সামুয়েল এতো। তবে গুরুতর আঘাত পাননি সাবেক তারকা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 11:13 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী তারকা সুস্থ আছেন বলে তার পরিবারের সুত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। অবশ্য বিস্তারিত কিছুই জানানো হয়নি।

ওই প্রতিবেদনেই বলা হয়েছে, পশ্চিম ক্যামেরুনের শহর এনকঙ্গসাম্বায় এতোর ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে এতোর গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।

ক্যামেরুনের গণমাধ্যমের খবর মতে, দ্রুত একটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় এবং এতোর চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।