২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এমবাপে হবেন পরবর্তী মেসি: ইতো

কিলিয়ান এমবাপের মধ্যে লিওনেল মেসির ছায়া দেখছেন সামুয়েল ইতো। সাবেক এই বার্সেলোনা তারকার মতে, সঠিক পথে থাকলে এমবাপে হয়ে উঠতে পারেন পরবর্তী মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 10:45 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

বয়স এখনও মাত্র ১৯। এরই মধ্যে বিশ্ব ফুটবলে নিজেকে চিনিয়েছেন এমবাপে। মোনাকোর হয়ে গত মৌসুমে ২৬ গোল করার পর চলতি মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন ২১ গোল। 
 
এমবাপের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ইতোর। তবে সাবেক ক্যামেরুন তারকা মনে করেন, মেসির পর্যায়ে যেতে হলে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে এমবাপেকে। 
 
“যদি সে তার অবস্থা ভালোভাবে পরিচালনা করতে পারে, তার নামকে ঘিরে চারপাশে কি ঘটছে তা বুঝতে পারে, তবে সে-ই পরবর্তী মেসি।”
 
“লিওনেল মেসি, যাকে আমি বার্সায় বেড়ে উঠতে দেখেছি তার অতিমানবীয় মানসিক শক্তি থেকে প্রেরণা নিতে পারে কিলিয়ান।”
 
“মেসি প্রতি সেকেন্ডে খেলাটা সহজ করে ফেলতে থাকে। সে অনন্য। ২০০৪ সালে তাকে যেমন শ্রদ্ধাশীল ও বিচক্ষণ দেখেছিলাম এখনও তেমনই রয়ে গেছে।”