লা লিগার নভেম্বরের সেরা খেলোয়াড় নেইমার
স্পেনের লা লিগার নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নেইমার।
১৪ গোল নিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনার এই ফরোয়ার্ড।
২০১৩-১৪ মৌসুমের শুরু থেকে এই পুরস্কার দেওয়ার রীতি চালু হয়। নেইমার এই প্রথম পুরস্কারটি জিতলেন। ২১তম মাসে পড়া পুরস্কারটি বার্সেলোনার কোনো খেলোয়াড়ের জন্যই প্রথম।
লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা একবারও লা লিগার মাসের সেরা পুরস্কার না পেলেও এই নিয়ে পঞ্চদশ বারের মতো এটা ফরোয়ার্ডদের অধিকারে গেছে।
