১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সেরা তৃতীয় হয়ে নকআউট পর্বে গেল যারা

গোল পার্থক‍্যে বাদ পড়ে গেল টুর্নামেন্টে কোনো ম‍্যাচ না হারা ইরান।

সেরা তৃতীয় হয়ে নকআউট পর্বে গেল যারা
লড়াকু ফুটবল উপহার দেওয়া ইরান একটুর জন‍্য জায়গা পেল না শেষ বত্রিশে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 10:18 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ ড্র দিয়ে শেষ বত্রিশের বাকি দুই দল পেয়ে গেল বিশ্বকাপ। রানার্সআপ হয়ে নকআউট পর্বে গেল অস্ট্রিয়া। আর সেরা তৃতীয় দলের একটি হয়ে তাদের সঙ্গী হলো আলজেরিয়া।

১২ গ্রুপ থেকে সেরা আটটি তৃতীয় দল জায়গা পেয়েছে শেষ বত্রিশে। 

একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট পাওয়া ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া এবং প‍্যারাগুয়ে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে। 

এক জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষ আটে জায়গা মিলেছে সেনেগালের (+২)। তাদের সমান পয়েন্ট হলেও জায়গা হয়নি ইরান (০), দক্ষিণ কোরিয়া (-১) ও স্কটল‍্যান্ডের (-৩)। গোল পার্থক‍্যে সেনেগালের পেছনে পড়েছে এই দলগুলো।  

নিজেদের গ্রুপে তৃতীয় হওয়া উরুগুয়ের পয়েন্ট কেবল দুই। স্বাভাবিকভাবেই জায়গা হয়নি দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের।