পেয়ার্ন, সুইজারল্যান্ড, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- সুইজারল্যান্ডের সৌরশক্তি চালিত বিমান রাতের আকাশে প্রথমবারের মতো ২৬ ঘণ্টার সফল উড্ডয়ন করে বৃহস্পতিবার ইতিহাস সৃষ্টি করেছে।
এর মধ্য দিয়ে জীবাশ্ম জ্বালানি ছাড়া বিমান উড্ডয়নের স্বপ্ন বাস্তবায়নে একধাপ অগ্রসর হল মানবজাতি।
পরীক্ষামূলকভাবে ওড়ানো সৌর বিমানটি ২৬ ঘণ্টা আকাশে উড্ডয়নের পর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় পেয়ার্ন বিমান ঘাঁটিতে অবতরণ করে।
বিমানটির চালক ছিলেন আন্দ্রে বোর্সবার্গ।
এ প্রকল্পের মূল পরিকল্পনাকারী ও সৌর বিমান উড্ডয়ন দলের প্রধান বার্টান্ড পিচার্ড বলেন, "রাতে সৌর বিমান উড্ডয়নের ঘটনা এটাই প্রথম।"
তিনি বলেন, "বিমান অবতরণের মুহূর্তটিই অভিযানের সফলতা প্রমাণ করেছে এবং আমরা এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছি।"
পেয়ার্ন বিমান ঘাঁটি থেকে বুধবার বিমানটি ওড়ানো হয়। এইচবি-এসআইএ নামের এ বিমানটির ওজন একটি সাধারণ পারিবারিক গাড়ির সমান হলেও তার ডানার বি
bdnews24