১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কাঠপট্টিতে আগুনে পুড়ল ১৫ দোকান

ফায়ার সার্ভিস জানায়, এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2024, 12:21 PM

Updated : 25 Mar 2024, 12:21 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কাঠপট্টিতে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে; তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার আরিচা কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান।

তিনি বলেন, ভোরের দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন ধরে গেলে অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে কাজ শুরু করা হয়।

“পরে ঘিওর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

ওয়্যারহাউজ ইন্সপেক্টর বলেন, এতে করে সেখানে থাকা ছোট বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স’ মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।এ ছাড়া অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।