১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা খুন, ২ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী পাইকারি বাজারে সবজি কিনতে যাবার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন আক্কাস শিকদার।

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা খুন, ২ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

গ্রেপ্তার জুবায়ের হোসেন ও মো. মৃদুল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 10:31 PM

Updated : 14 Feb 2024, 10:31 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ছিনতাইকারী বলছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার মিজমিজি ও আল-আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তাররা হলেন- জুবায়ের হোসেন (২২) ও মো. মৃদুল (২০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রাসেল বলেন, মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী পাইকারি বাজারে সবজি কিনতে যাবার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন আক্কাস শিকদার (৪৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Image

নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তারদের প্রথামিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার আরও বলেন, “তারা ছিনতাই ও হত্যায় জড়িত ছিলেন। তাদের সঙ্গে আরও দুইজন ছিলেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শহরতলীর বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে ছিনতাই বেড়েছে, এমন প্রশ্নের জবাবে এসপি গোলাম মোস্তফা বলেন, ছিনতাই রোধে পুলিশ টহল বাড়ানো হবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]