একমাস ১২ দিনের সন্তানের মাকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর পুলিশ হেফাজতে
“মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখমের চিহ্ন ছিল।”
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একমাস ১২ দিন বয়সী সন্তানের মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সোমবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এরপর তার স্বামী ও দেবরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নিহত ২৫ বছর বয়সী ঐশি আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে।
পুলিশ হেফাজতে নেওয়া সোহেল উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
বিস্তারিত আসছে…
