০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে গ্রিল কেটে মন্দির থেকে পূজার সামগ্রী চুরি

পিরোজপুরে শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রমে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 08:16 PM

Updated : 05 Oct 2026, 08:16 PM

পিরোজপুর পৌর এলাকার একটি মন্দিরে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে কৃষ্ণনগরে শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রমে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম।

আশ্রমের সেবাইত ছবিতা রায় বলেন, ভোরে পূজার জন্য মন্দিরে ঢুকে কাঁসা ও পিতলের সামগ্রী দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে উত্তর পাশের জানালার গ্রিল কাটা দেখে বিষয়টি সবাইকে জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় বলেন, স্থানীয চোরচক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা দরকার।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আশ্রমে চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।