২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে ১২ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ জন, অস্ত্র-গুলি জব্দ

মিথুন এলাকায় কিশোর গ‍্যাং নেতা হিসাবেও পরিচিত বলে জানান ওসি।

রাজবাড়ীতে ১২ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ জন, অস্ত্র-গুলি জব্দ

জব্দ করা ওয়ান শুটারগান ও কার্তুজ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 03:02 PM

Updated : 15 Apr 2023, 03:02 PM

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ১২ মামলার এক আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে জানয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান। 

গ্রেপ্তাররা হলেন, শহরের সজ্জনকান্দা এলাকার মশিউর রহমান মিথুন (২৬) এবং তার সযোগী শ্রীপুর এলাকার হাবিব শেখ (২৯)।   

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিথুন ও তার সহযোগি হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, একটি ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, মিথুন এলাকায় কিশোর গ‍্যাং নেতা হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে হত‍্যা, মাদক, বিস্ফোরক, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে। 

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।