১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

আবহাওয়া অনুকূলে থাকায় মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:00 PM

Updated : 16 Jan 2024, 05:02 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা গেছেন। চার দিনের সফরে সোমবার তার যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

‌এর আগে সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতির পাবনার উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সফর স্থগিত করা হয় বলে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানিয়েছিলেন।

পুরানো খবর:

বৈরী আবহাওয়া: পাবনা যাওয়া হল না রাষ্ট্রপতির

ঈশ্বরদী বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতিকে ‌বহনকারী গাড়িবহর পাবনা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেয়। বহরটি বেলা ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে তাকে ২২তম গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসের বিশ্রাম নেবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে ইউএনও জানান।