২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে পুকুরে ভাসছিল মরদেহ

পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় পথচারীরা।

হবিগঞ্জে পুকুরে ভাসছিল মরদেহ

হবিগঞ্জ সদরে পুকুর থেকে মরদেহ উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 06:10 PM

Updated : 01 May 2023, 06:10 PM

হবিগঞ্জ সদরে পুকুর থেকে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চাঁন কমপ্লেক্সের পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মর্তুজা জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পথচারী ও স্থানীয়রা পুকুরে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি গোলাম মর্তুজা জানান, তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মৃতদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এর আগে ২৬ এপ্রিল শহরের আরডি হল এলাকার একটি পুকুর থেকে ২৫ বছর বয়সি আনু বেগম নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।