১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী প্রক্টর

মঙ্গলবার দুই বছরের জন্য প্রক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এই শিক্ষক।

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী প্রক্টর

অধ্যাপক ড. ফারহানা হক

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 07:00 PM

Updated : 01 Aug 2023, 09:52 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। 

ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হক মঙ্গলবার প্রক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া । 

উপ-রেজিস্ট্রার জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। তিনি ১ অগাস্ট থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। সকালে প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেজারার ও প্রক্টর প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ড. ফারহানা হক।

এর আগে ড. ফারহানা হক ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, বঙ্গমাতা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

অধ্যাপক ড. ফারহানা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের মেয়ে।