০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১

বাসা বদলের সময় এনএসআইয়ের নজরদারির পর তাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 09:12 PM

Updated : 06 Nov 2026, 09:11 PM

নরসিংদীর পলাশ উপজেলায় স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন পর্নোসাইটে বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার ঘোড়াশাল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।

আটক ৪০ বছরের ওই ব্যক্তি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইটে বিক্রি করতেন তিনি।

গোয়েন্দারা তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন।

পুলিশ জানায়, তিনি প্রশাসনের নজর এড়াতে পরিবার নিয়ে জায়গা বদল করেছিলেন।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ওই বাসা থেকে পর্ন ভিডিও তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।