১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া: ঘাটে ফিরেছে নদীতে আটকে থাকা ৪ ফেরি

পরে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।

দৌলতদিয়া-পাটুরিয়া: ঘাটে ফিরেছে নদীতে আটকে থাকা ৪ ফেরি

কুয়াশা কেটে গেলে নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 12:14 PM

Updated : 11 Jan 2024, 12:14 PM

ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকে থাকা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের চার ফেরি ঘাটে ফিরেছে।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তখন এই ফেরিগুলো মাঝ নদীতে আটকা পড়েছিল বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মধ‍্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে মাঝ পদ্মায় চারটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়। তখন নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। পরে ফেরি চালু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।