২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে কভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

কভার্ড ভ্যানের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়।

টাঙ্গাইলে কভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

ধনবাড়ী উপজেলার দড়িরামপুর এলাকায় জামালপুরগামী কভার্ড ভ্যানটি মোটরসাইকেলের উপর উল্টে যায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:43 PM

Updated : 15 Dec 2023, 06:43 PM

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুরা উপজেলার নেক্কার আলীর ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন (৪০) এবং ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)। তারা একটি বেসরকারি সংস্থা প্রশিকা চাকরি করতেন।

পরিদর্শক বলেন, ঢাকা থেকে জামালপুরগামী একটি কভার্ড ভ্যান ওই এলাকায় পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়।

এতে কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]