১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি

ফেরি চলাচল স্বাভাবিক হলে মাঝ নদীতে আটকে থাকা ফেরি ঘাটে ভিড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 11:04 AM

Updated : 09 Feb 2023, 03:38 PM

ঘন কুয়াশায় তিন ঘণ্টা ব‌ন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল আবার শুরু হ‌য়ে‌ছে।

কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খালেদ বলেন, বুধবার মধ‍্য রাত থেকে কুয়াশা বাড়তে থাকে। ভোর সোয়া ৬টার দিকে কুয়াশার কারণে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়ে।

ফেরি চলাচল স্বাভাবিক হলে মাঝ নদীতে আটকে থাকা ফেরি ভাষা শহীদ বরকত, মাধবীলতা, বনলতা, চন্দ্রমল্লিকা ও ফরিদপুর ঘাটে ভিড়ে বলে জানান তিনি।