২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজশিক্ষকের

পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান এই প্রভাষক; পরে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়মনসিংহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজশিক্ষকের

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোরসাইকেল আরোহী কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2023, 07:48 PM

Updated : 12 Mar 2023, 07:48 PM

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে নগরীর কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন।

নিহত নাজমুল হাসান সরকার (৩২) সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কলেজের প্রভাষক ছিলেন।

মো. ফারুক হোসেন জানান, সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে হন নাজমুল হাসান। এরপর তিনি কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা