২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিত্যপণ্যের কারসাজি রোধে ভোক্তাদের সতর্ক থাকতে হবে: খাদ্যমন্ত্রী

বর্তমানে চালের বাজার স্থিতিশীল আছে বলে দাবি সাধন চন্দ্র মজুমদারের।

নিত্যপণ্যের কারসাজি রোধে ভোক্তাদের সতর্ক থাকতে হবে: খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁর পোরশায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2024, 07:44 PM

Updated : 24 Feb 2024, 07:52 PM

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে প্রশাসনের পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

শনিবার বিকালে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নির্বাচনের পরপর চালের দাম বাড়িয়ে একটি চক্র খেলতে চেয়েছিল; তবে তাদের সেই খেলা শক্তভাবে দমন করা হয়েছে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। 

প্রশাসনিকভাবে চক্রটিকে প্রতিহত করা হয়েছে বলেই এখন চালের বাজার অনেকটা স্থিতিশীল আছে বলে দাবি মন্ত্রীর।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক অনেকেই পেয়েছেন। দলমত নির্বিশেষে দেশের মানুষ এ সাহায্য পায়। 

আলোচনা শেষে ৩৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম এবং ওসি আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। 

পরে ইউএনওর কার্যালয়ে সেচ কমিটির সভায় যোগ দেন সাধন চন্দ্র মজুমদার।