১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

এ সময় ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:31 PM

Updated : 15 Dec 2023, 06:31 PM

চুয়াডাঙ্গা সদরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান।

তিনি বলেন, অভিযানে হাসপাতাল মোড়ের মেসার্স আমিন ফার্মেসিতে স্যালাইন থাকা সত্ত্বেও বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সেখানে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।

পরে প্রতিষ্ঠানটির মালিক রওশন আমিন রতনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিদপ্তরের সজল।

এদিকে একই অভিযোগে মেসার্স লাইফ কেয়ার ফার্মেসির মালিক এস এম জাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

এ সময় ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]