২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘তার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

ভোরে বিষয়খালী গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাসের জমিতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 03:53 PM

Updated : 27 Sep 2026, 03:53 PM

ঝিনাইদহ সদর উপজেলার জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারনা পুলিশের।

রোববার ভোরে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান।

নিহত রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, ভোরে বিষয়খালী গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাসের জমিতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি কারর্যক্রমের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।