২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কানাই ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে দেন বলে জানান এপিপি। 

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কানাই মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 04:32 PM

Updated : 20 Jul 2023, 04:32 PM

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড  দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ মেরাজুল ইসলাম জানান।

দণ্ডিত কানাই মিয়া (৫৫) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি মেরাজুল বলেন, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় নিখোঁজ হয় পশ্চিম কুট্টাপাড়ার মো. হাদিস মিয়ার ৯ বছর বয়সি মেয়ে জয়নব আক্তার।

পরদিন বিকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে জয়নবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জয়নবের মা সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কানাইকে গ্রেপ্তার করে।

এপিপি আর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কানাই জানিয়েছিলেন, তিনি জয়নবকে চকলেট খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে মারধর করে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার মরদেহ বাড়ির পাশে বাঁশঝাড়ে ফেলে আসেন। 

মেরাজুল বলেন, “এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কানাই। পরে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচার কার্য শেষে বৃহস্পতিবার আদালত রায়ে আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক দিদারুল আলম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।