২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাজ সেরে বাসায় ফেরার পথে বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

শুভ বলেন, মোবাইল ফোন না দিয়ে দৌড় দিলে দুর্বৃত্তরা রামদা দিয়ে কোপ দেয়।

কাজ সেরে বাসায় ফেরার পথে বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শুভ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 07:37 PM

Updated : 24 Jul 2023, 07:37 PM

বরিশাল নগরীতে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে আহত সাংবাদিক এম আর শুভ জানান।

তিনি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুভ স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। তিনি উকিলবাড়ী সড়কের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে।

শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকার কাজ শেষে রাত ২টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। রূপাতলী এলাকায় রিকশা থেকে নেমে উকিলবাড়ী সড়ক দিয়ে হাঁটছিলেন।

“সুমনের চায়ের দোকানের সামনে দুই দুর্বৃত্ত পথরোধ করে। তারা জামার কলার ধরে ধাক্কাধাক্কি করে। তখন আমি নিজের পরিচয় দেই। তারা তখন আমার কাছে মোবাইল ফোন চায়।

শুভ বলেন, মোবাইল ফোন না দিয়ে দৌড় দিলে দুর্বৃত্তরা রামদা দিয়ে কোপ দেয়। চিকৎকার করলে লোকজন বেরিয়ে আসে। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এক ব্যক্তির সহায়তায় হাসপাতালে আসেন।

এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান শুভ।

নগরীর কোতোয়ালী মডেল থানার এসআই মাইনুল ইসলাম বলেন, “আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাতে দুর্বৃত্তদের দেখা যায়নি। শুধুমাত্র শুভকে দেখা গিয়েছে। কিন্তু ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল না। তাই ক্লু পাওয়া যায়নি।

কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহিৃত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।