২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ময়লার ড্রামে নবজাতকের লাশ

স্থানীয়রা ময়লার ড্রামের ভেতর পলিথিনে মোড়ানো ওই নবজাতককে দেখতে পেয়ে থানায় খবর দেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 04:47 PM

Updated : 19 Oct 2022, 04:47 PM

গাজীপুর শহরের কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় একটি ময়লার ড্রাম থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকার মো. আহসান আলীর বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির বয়স দুইদিন বলে ধারণা করছেন তারা।

তিনি বলেন, স্থানীয় লোকজন ময়লার ড্রামে পলিথিনে মোড়ানো চটের বস্তার ভেতর ওই ছেলে নবজাতকটিকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে শিশুটির লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।