১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে নেত্রকোণা শহরে থেকে জেলা প্রশাসন ও উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পৃথক দুইটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উদযাপনে নেত্রকোণায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 11:45 AM

Updated : 14 Apr 2023, 11:45 AM

আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে নেত্রকোণায়।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে, লোকজ নৃত্য, রাখি বন্ধন, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়।

Image

জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে ক্ষুদে শিল্পীরা।

পরে শহরে তাদের পক্ষ থেকে বের করা হয় পৃথক দুইটি মঙ্গল শোভাযাত্রা।

জেলা উদীচীর মঙ্গল শোভাযাত্রাটি নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রাটি মোক্তারপাড়া খেলার মাঠ থেকে বের হয়ে পুরাতন কালেক্টরেট মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।

Image

নববর্ষ উদযাপনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলার।

পরে সেখানে দিনব্যাপী মেলার উদ্বোধন, মেলা মঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা চলে।

সংসদ সদস্য হাবিবা রহমান খান বলেন, পহেলা বৈশাখ বাঙ্গলির অস্তিত্ব।  অসাম্প্রদায়িক চেতনার সকল ধর্ম, বর্ণের মানুষের প্রাণের উৎসব। এই উৎসব সব ভেদাভেদ দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।