২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

জাবি সিনেট নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের জয়

নিয়মানুযায়ী তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জাবি সিনেট নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের জয়

সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষকরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 11:25 AM

Updated : 17 Oct 2023, 12:15 PM

দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৩টির মধ্যে ২৪টি আসনেই জয়লাভ করেছে উপাচার্যপন্থি শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।

বাকি আসনগুলোর মধ্যে আটটিতে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি একাংশের শিক্ষকদের জোট ‘শিক্ষক ঐক্য পরিষদে’র প্রার্থীরা জয়লাভ করেছেন। অপর আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী।

সোমবার রাত সাড়ে ১০টায় রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক আবু হাসান ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।

সর্বশেষ ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়মানুযায়ী তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর পর সোমবার সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

রিটার্নিং অফিসার আবু হাসান বলেন, নির্বাচনে ৩৩টি আসনের বিপরীতে ৬৮ জন প্রার্থী লড়েছেন। ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ ৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Image

সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে।

এর মধ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক শামীম কায়সার (৩৮৪), নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেন (৩৪৫), ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক বখতিয়ার রানা (৩৩৯), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা (৩১৭), লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান (৩০৫), গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (২৯৮), পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান (২৯০), রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা (২৮৯), পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক (২৮২), ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা (২৭৩), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক এ. কে. এম ইউসুফ হাসান (২৭১), নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিক-উর-রহমান (২৭১), বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার (২৬৫), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এ মামুন (২৬২), রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা (২৬১), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক খালিদ কুদ্দুস (২৫৮), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান (২৫৭), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন (২৫৬), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস (২৫৪), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ (২৪৭), ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা (২৪৭), মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ (২৪৬), সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে. এম মহিউদ্দিন (২৩৮) ও ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু (২৩৮)।

শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা (৩৩২), অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফুল মুনিম (৩০৫), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন (২৯৬), ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন (২৮৭), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন (২৮৩), পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন (২৫২), ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব (২৪৭) ও গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা (২৪৩)।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।