১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাপ্তাই হ্রদে নারী-পুরুষের নৌকা বাইচ

হেমন্তের বিকালে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্বচ্ছ নীল জলরাশিতে আবহমান গ্রাম- বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাঙালি ও নৃগোষ্ঠীর নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন। তাদের দলগত অংশগ্রহণ দর্শনার্থীদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি-মাল্লাদের নাচ-গানে মুখরিত হয়ে উঠে কাপ্তাই হ্রদ।

ফজলে এলাহী

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 08:38 PM

Updated : 18 Oct 2023, 08:38 PM

Image

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই হ্রদে নানা রঙের পোশাক পড়ে নৌকা বাইচে অংশ নেন নারী-পুরুষ।

Image

হ্রদের তীরে বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

Image

চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Image

নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি-মাল্লাদের নাচ-গানে মুখরিত হয়ে উঠে কাপ্তাই হ্রদ

Image

এই প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে আসেন প্রতিযোগীরা।

Image

১৫ জনের নারী বড় নৌকায় দ্বিতীয় স্থানকারী আলো ত্রিপুরার দল পুরস্কার গ্রহণ করছেন।