২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেন্টমার্টিন সৈকতে ভেসে এল ২ নারী-পুরুষের মরদেহ

অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

সেন্টমার্টিন সৈকতে ভেসে এল ২ নারী-পুরুষের মরদেহ

সেন্টমার্টিন দ্বীপের সৈকত।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 04:17 PM

Updated : 11 Aug 2023, 04:17 PM

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ। 

নিহতদের একজন নারী ও আরেকজন পুরুষ।  তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে ওসি জোবায়ের সৈয়দ বলেন, সকালে গলাচিপা সৈকতে সাগরের পানিতে দুইটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুইটি উদ্ধার করেছে। 

“ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। “ 

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।