০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 12:21 PM

Updated : 05 Oct 2026, 01:15 PM

নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক ভ্যানচালকের প্রাণ গেছে। এ ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে।

এ ঘটনায় আহত পরেশ চন্দ্র বর্মন (৫৮) একই গ্রামের অধীর চন্দ্র বর্মনের ছেলে। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়রা বলছে, নীরেন চন্দ্র বর্মন ভ্যানে করে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে যাচ্ছিলেন। পথে নজিপুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক।