২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরের বাসায় ২ নারীর মৃত্যু, ঘরে মদের বোতল

হাসপাতালের চিকিৎসক জানান, দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ বলা যাবে।

মাদারীপুরের বাসায় ২ নারীর মৃত্যু, ঘরে মদের বোতল

মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরেক তরুণীকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:21 PM

Updated : 15 Oct 2023, 12:20 PM

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার এক বাসায় দুই নারীর মৃত্যু হয়েছে।  বাসাটি থেকে দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত আড়াইটার দিকে ঘটা এই ঘটনায় আরও দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত ২৫ ও ২৬ বছরের দুই তরুণী পরস্পরের বান্ধবী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত এক তরুণীর পরিবার এ মাসের শুরুতে কলেজ রোড এলাকার ভাড়া বাসাটিতে ওঠেন। শনিবার রাতে সেখানে অন্য নারীরা এসেছিলেন।

বাসাটির কেয়ারটেকার জানান, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে তিনি ওই বাসায় যান। পরে ঘরের মেঝেতে এক তরুণীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ছাড়া আরও তিনজনকে অসুস্থ দেখতে পান।

তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরেক তরুণীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানান, দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ বলা যাবে। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাসা থেকে দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।