২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে নামবে রাজশাহীর আম

কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা জেলা প্রশাসনকে অবহিত করতে হবে।

বৃহস্পতিবার থেকে নামবে রাজশাহীর আম

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 09:08 PM

Updated : 03 May 2023, 09:08 PM

রাজশাহীতে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। 

বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে নামিয়ে হাটে বিক্রি করতে পারবেন চাষিরা।

এ ছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি, ১০ জুন থেকে আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে বলে জানান জেলা প্রশাসক। 

তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা নামানোর জন্য প্রশাসনকে অবহিত করতে হবে বলেও জানান শামীম আহমেদ।