Published : 28 Aug 2023, 10:28 PM
এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান।
তিনি বলেন, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে তিনজন। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৯ জন। মোট সাত হাজার ৩৮৬ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য ২১ হাজার ৩৯৭টি আবেদন করেছিল।
২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৩১১ জন। ২৯ জন বেড়ে এখন এ সংখ্যা হয়েছে ৬ হাজার ৩৪০ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৪৭৭টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯। এর মধ্যে ১৯০টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯০ হাজার ১৯৬ জন এবং পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছিল ৪৫ জন।