১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ২

গত মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ সদরে হরিদাসপুর ফেরিঘাটি মনোরমা রাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটে।

গোপালগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 11:17 PM

Updated : 08 Jun 2023, 04:06 PM

গোপালগ‌ঞ্জে চালকলে বয়লার বিস্ফোরণে আহতে আরেক শিশুও মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হল।

বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রোমানা (১১) মারা গেছে।

রোমানার ভাই মোস্তাকিম (৫) এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত মঙ্গলবার (৬ জুন) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাট এলাকায় মনোরমা রাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই  শিশুর বাবা নুর ইসলাম মোল্লা ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় তার দুই শিশু রোমানা  ও মোস্তাকিম গুরুতর আহত হয়। হতাহতদের বাড়ি  গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, ময়নাতদন্ত শেষে বাবা নূর ইসলাম মোল্লার কবরের পাশে ওই শিশুকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ভূক্তভোগী পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ তদন্ত করে আইনানুরাগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওই চালকলে নারী শ্রমিক হিসাবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সোমবার রাতে ওই রাইস মিলের নারী শ্রমিক দুই সন্তান ও স্বামীকে নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। মঙ্গলবার ভোরে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেওয়াল ভেঙ্গে নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের উপর পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট  স্থানীয়দের সহযোগিতায় নিহত-আহতদের উদ্ধার করে। আহত দুই শিশু রোমানা (১১) ও মোস্তাকিমকে (৫)  গোপালগঞ্জ আড়াইশ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । নুর ইসলাম মোল্লার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে মঙ্গলবার দাফন করা হয়।