১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে পাথরের আঘাতে ট্রেনের পরিচালক আহত

“ট্রেনটি মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।”

সিলেটে পাথরের আঘাতে ট্রেনের পরিচালক আহত

ঢাকা-সিলেট পথে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 05:44 PM

Updated : 19 Apr 2023, 05:44 PM

সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালক আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে আহত আব্দুল লতিফ জানান।

বাংলাদেশ রেলওয়ে হেড কোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত আব্দুল লতিফ বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।

“আমি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি আমার মাথায় এসে লেগে মাথা ফেটে যায়। পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর সহকর্মীরা আমাকে উদ্ধার করে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করেন।”

বর্তমানে তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান পরিচালক আব্দুল লতিফ।  

তিনি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা।