২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

ওই তরুণের বাড়ির সামনেই ঘটনাটি ঘটে।

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

স্থানীয়রা ট্রাকটি আটক করে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 10:32 PM

Updated : 09 Mar 2023, 10:31 PM

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাকচাপায় বাইক আরোহী এক তরুণ নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুংলী মহেলা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান। 

নিহত আরাফাত রহমান (১৪) ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রাতে আরাফাত মোটরসাইকেলে ওই গ্রামে নিজ বাড়ির সামনে আসে। এ সময় বালুবাহী একটি ট্রাক তার বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।