১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বরিশালের নতুন মেয়র

বেলা ১১টায় স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে নিয়ে গণভবনে যান বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বরিশালের নতুন মেয়র

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান খোকন সেরনিয়াবাত ও তার পরিবারের সদস্যরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 08:36 PM

Updated : 18 Jun 2023, 08:36 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রোববার বেলা ১১টায় স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে নিয়ে গণভবনে যান আওয়ামী লীগের মনোনয়নে বরিশালের মেয়র নির্বাচিত হওয়া খোকন সেরনিয়াবাত। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

খোকন সেরনিয়াবাতের একান্ত সহকারী মো. রুবেল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়রের সঙ্গে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত ও ছেলের স্ত্রী অ্যানদেইলিস এস্ত্রেয়া। সেখানে এক ঘণ্টা অবস্থান করেন তারা।”

এর আগে শনিবার সকালে খোকন সেরনিয়াবাত বনানীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় তার ছেলে আবিদুর রহমানও উপস্থিত ছিলেন।

১৫ আগস্টের সেই রাতে ঘাতকের গুলিতে খোকন সেরনিয়াবাতও গুলিবিদ্ধ হয়েছিলেন।

প্রথমবারের মতো রাজনীতিতে নেমে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন খোকন সেরনিয়াবাত। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী ফয়জুল করীমকে ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

আরো পড়ুন:

পুরানো খবর:

বিজয়ী ভাইকে অভিনন্দন জানালেন হাসানাত আবদুল্লাহ

পুরানো খবর:

‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল